1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কষ্টের ঘ্রাণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১ ১২:৪৩ am

জি এম রুহুল আমিন

ভালোবাসার অনিন্দ্য সুখে
কখনো বাতাসে মেশে কষ্টের ঘ্রাণ
ফিরে যায় মধুকর পরম পরিতাপে
মধু বিনে পুষ্পোদ্যান হতে,
পথচলায় কষ্ট আছে জেনেও
পথিক যায় না কভু মাঝপথে থেমে।

অভিমান আছে বলে প্রেমে
কখনো লুকায় চাঁদ মেঘের অঞ্চলে
বিরহী পাপিয়া কী সুরে যে গায়
অরণ্য জানে তার সবটুকু মানে
সাগর বোঝে ছোট্ট ওই তটিনীর প্রাণে
কত ব্যথা লুকানো কোনখানে!

পাহাড়ের বুকে সুপ্ত আগুন
নিশিদিন নীরবে ধিকিধিকি জ্বলে
উড়ন্ত মেঘমালা আঁচ বোঝে তার
মাঝে মাঝে শীতল বারি ঢালে
বারিধির চোখের কোণে কত অশ্রু জমা
ভেবে দেখো অবসরের ক্ষণে।

রাতের কান্না শিশির হয়ে ঝরে
জোছনা ভেজে দুঃখের কুয়াশায়
প্রেমিক বোঝে ধমনীতে তার
দুঃখ-সুখে অবিরাম রক্তের ঢেউ বয়
বিবর্ণ যন্ত্রণা বুকের মাঝে পুষে
কাছে টানি ভালোবাসার মন্ত্র উচ্চারণে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ