1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জমি রেজিষ্ট্রিতে রাজস্ব ফাঁকি দিলে দলিল লেখকদের সনদ বাতিল: সাব-রেজিষ্ট্রার রফিকুল ইসলাম

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১ ১১:২৭ pm

মোঃ আলআমিন, নড়াইল: নড়াইলে জমা জমি রেজিষ্ট্রি করতে গেলে লেখকরা যদি শ্রেনী পরিবর্তন করে অথবা সরকারের রাজস্ব ফাঁকি দেয় তাহলে লেখকদের সনদ বাতিল করা হবে বলে জানিয়েছেন নড়াইলে সদ্যযোগদানকারী সদর সাব-রেজিষ্ট্রার রফিকুল ইসলমাম।

১১ অক্টোবর তাকে ফুল দিয়ে বরণ করে নিলেন দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ। এসময় জেলা রেজিষ্ট্রারের হল রুমে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন- জেলা রেজিষ্ট্রার মোঃ আব্দুর রহীম, সদ্যযোগদানকারী সদর সাব-রেজিষ্ট্রার মোহাম্মদ রফিকুল ইসলাম, নড়াইল দলিল লেখক সমবায় সমিতির সভাপতি মোঃ শাহিদুল ইসলাম মোল্যা, সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র (২) মোঃ আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরমান আলী খাঁন, দলিল লেখক নেতা মোঃ শাহিনুর রহমান, নুরজালাল, সাংবাদিক আল আমিনসহ প্রমুখ।

উল্লেখ্য, নড়াইলের বির্তকিত সদর সাবরেজিষ্ট্রার মোঃ শাহজাহান হোসেন মোল্যা যাওয়ার পর দীর্ঘদিন নড়াইল সদর সাবরেজিষ্ট্রার না থাকায় চরম বিপাকে ছিল সদর সাবরেজিষ্ট্রি অফিসের প্রায় তিন’শ দলিল লেখক। এমনকি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত ছিলো সরকারও। আজ সবকিছুর অবসান ঘটিয়ে নতুন সদর সাব-রেজিষ্ট্রার মোহাম্মদ রফিকুল ইসলামের যোগদানের মধ্য দিয়ে স্বস্তি ফিরেছে লেখকসহ নড়াইলের সাধারণ মানুষের মধ্যে। জমিজমা সংক্রান্ত কাজ আগামীকাল থেকেই আগের মত ধারাবাহিকভাবে চলবে বলে জানান সদ্যযোগদানকারী সদর সাবরেজিষ্ট্রার মোহাম্মদ রফিকুল ইসলাম।

সদর সাবরেজিষ্ট্রার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, শুনেছি নড়াইলের সদর সাবরেজিষ্ট্রি অফিসে কোন অফিসার এসে থাকতে চায়না কিন্তু কেন থাকতে চায়না? কোন অদৃশ্য শক্তির বলে চলে অফিস, লেখকদের সহযোগিতা নিয়ে মনিটরিং করা হবে। আমি থাকাকালীন এই অফিসে কোন প্রকার শ্রেনী পরিবর্তন করে জমি রেজিষ্ট্রি হবে না বলে সাফ জানিয়ে দেন এই সদ্যযোগদানকারী সাব-রেজিষ্ট্রার।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ