1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কিশোরগঞ্জ সদরের নিবৃত পল্লীতে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১ ১২:৫৯ am

শাহ মোঃ সারওয়ার জাহান: কিশোরগঞ্জ সদরের এক নিবৃত পল্লীতে গভীর রাতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়। এতে মোটা অংকের নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

জানা গেছে, কিশোরগঞ্জ সদরের রশিদাবাদ ইউনিয়নের বড়ভাগ গ্রামের পল্লী চিকিৎসক ডাঃ নোবেল এর ভাই মুদী দোকান ব্যবসায়ী প্রদীপ কুমার ধর এর ঘরে স্ত্রী সন্তান নিয়ে ঘুমন্ত অবস্থায় টিনসেড ঘরের জানালার গ্রীল কেটে এ চুরি হয় বলে অনুমান করা হয়।

এ সময় স্টীলের আলমারী’র ড্রয়ারে থাকা এক লাখ সত্তর হাজার টাকা, গৃহবধূর ব্যবহারের ৬ থেকে ৭ ভরি ওজনের স্বর্ণালংকার চুরি হয় বলে গৃহকর্তা এ প্রতিনিধিকে জানান।

আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে কেনাকাটা করার জন্য টাকাগুলি বাড়িতে নিয়ে আলমারীতে রেখেছিলেন তারা।

এ ব্যাপারে কিশোগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি এ প্রতিনিধিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলেও জানান।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ