1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ডোমারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৩

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১ ২:০৭ am

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। মঙ্গলবার ৫ অক্টোবর দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয় বলে জানান ডোমার থানার ওসি সাইফুল ইসলাম। এই তিন ডাকাতের নামে ডোমার থানায় মামলা দায়ের করা হয় বলে ওসি উল্লেখ করেন।

ডোমার থানার সূত্র মতে, গতকাল সোমবার (৪ অক্টোবর) রাতে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নে মেলা পাঙ্গা মুছার মোড়ে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতার সহায়তায় দেশীয় অস্ত্র ও একটি মোটর সাইকেল সহ তিন ডাকাতকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো জেলার জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের খেরকাটি গ্রামের পুর্ন চন্দ্রের ছেলে বিনয় চন্দ্র(৩৫), একই উপজেলার বালাগ্রাম ইউনিয়নের শালনগ্রামের আইয়ুব আলীর ছেলে ফজল ওরফে চেয়ারম্যান(৩৫), ডিমলা উপজেলার খালিশা চাপানিরর ডালিয়া গ্রামের মৃত মোহসিনের ছেলে মিলন(৩৪)। তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেন। উল্লেখ যে সম্প্রতিকালে জেলার বিভিন্ন স্থানে চুরি ডাকাতির ঘটনা ঘটেই চলেছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ