
নেত্রকোনায় ৯৯৯ বাচিয়ে দিলো এক ব্যবসায়ীর প্রান। ঘটনাটি আজ মঙ্গলবার সন্ধ্যা পোনে ৬ টায় জেলার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের শাহবাজপুর বাজারে। বেচে যাওয়া ব্যবসায়ী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের তোলাবাইর গ্রামের মকবুল হোসেনের পুত্র ব্যবসায়ী রফিকুল ইসলাম রতন। পুলিশের হাতে উদ্ধার হওয়া গুরুতর আহত রতন বর্তমানে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, নারান্দিয়া ইউনিয়নের তোলাবাইর গ্রামের মকবুল হোসেনের পুত্র ব্যবসায়ী রফিকুল ইসলাম রতনের সাথে একই গ্রামের আকতার খাঁর ছেলে আবুল মিয়ার সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল । রফিকুল ইসলাম রতন নিজ বাড়ী থেকে আজ সন্ধ্যায় দোকানের উদ্যেশে রওনা দেয় শাহবাজপুর বাজারের কাছে পৌছামাত্র পূর্ব শত্রুতার জেরে উৎ পেতে থাকা আবুল মিয়া ও খালেক মিয়ার নেতৃত্বে ১০ থেকে ১২ জন ভাড়াটিয়া সন্ত্রাসী তাকে মেরে ফেলার উদ্দেশ্যে দেশীয় অশ্রসস্ত্র নিয়ে তার উপর ঝাপিয়ে পড়ে।
এ সময় দোকানে থাকা রতনের ছেলে শফিকুল ইসলাম ৯৯৯এ কল দেয়। কল দেয়ার সাথে সাথে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শিবিরুল ইসলামের নির্দেশে শ্যামগঞ্জ পুলিশ ফারির সদস্যরা শাহবাজ বাজারে পৌছালে সন্ত্রাসী পুলিশ দেখে পালিয়ে যায়। সন্ত্রাসীরা রড ও দাঁ দিয়ে কোপিয়ে রতনের মাথা হাত পাসহ শরীরের বিভিন্ন অংশ জখম করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শিবিরুল ইসলাম জানান,ঘটনার পর আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্ততি চলছে। অপরাধিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
ভিন্নবার্তা/এমএসআই