1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নীল আকাশের ডানায়

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২ অক্টোবর, ২০২১ ১০:১৬ pm

নির্মল হাওয়ায় মনের অজানা ভাবনাগুলো
ডানা মেলে নীল আকাশের দিগন্তে আবারো
কোন এক নিশ্চুপ রাতের নিস্তব্ধ সময় পেরিয়ে
নতুন ভোর আসে নীল সমুদ্রের অবিরাম ঢেউয়ে
বালুকা বেলায় ঝিনুকের বুকে নোনা ব্যাথা হয়ে..!
দিগন্তের ক্যানভাসে গুচ্ছ সাদা মেঘের দল
ভেসে বেড়ায় অন্তহীন পাহাড় পেরিয়ে সমুদ্রের টানে
আমিও এমনই করে প্রতিদিন কাল হতে কালান্তরে
ঘুরে বেড়াই অনন্ত অন্তহীন প্রশান্তের নীল জলে
স্বপ্নের সিড়ি বেয়ে হিমেল হাওয়ায় একান্ত আপনে..!!
এ যেন বহমান নদীর মত সময়ের স্রোতধারায়
কখনও থামেনা অবিরাম পথচলা অজনা গন্তব্যে
কেউ থামে না কখনও কোন মুহূর্তের অপেক্ষায়
এ কেমন যাত্রা তবে কি শুধুই বিরামহীন পথচলা
তাই তো ভেসে বেড়াই এখনও নীল আকাশের ডানায়..!!!

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ