1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পথ শিশু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১ ১১:২০ pm

গাজী লিয়াকত আলী

উদোম গায়ে অবুঝ শিশু
কাঁদছে দাঁড়িয়ে গোলির ধারে।
আনমনে সে দিচ্ছে উঁকি
বোধ হয় খুজিতেছে কারে।
ক্ষূধা আর রোগে শোকে
কংকালসার হয়েছে দেহ।
মুখে আধো আধো বুলি
করছে না কেউ তার স্নেহ।
দেহে তার কাঁদা মাটির ভূষণ
অন্ন বস্ত্রের নেই কোন সংস্হান।
পা পা করে হাঁটতে হাঁটতে
যেখানে রাত সেখানে বাসস্হান।
জঠর জ্বালা নিবারণ করাতে
নেই কেহ তার আপন।
পার্থিব সুখের সমাজ ব্যবস্হায়
তাদের হয় না সুষ্ঠু লালন।
অনাথ শিশুদের অধিকার প্রতিষ্ঠায়
থাকলে স্রষ্টার আইন জারী।
পথ শিশুদের আর্তনাদে কখনো
বাতাস হয় না একটুও ভারী।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ