1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

গালে থাপ্পড়ের পর এবার ফ্রান্সের প্রেসিডেন্টের ওপর ডিম হামলা (ভিডিও)

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১ ৭:৪২ am

গালে থাপ্পড়ের পর এবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন রেস্তোরাঁ ও হোটেল বাণিজ্য মেলা পরিদর্শনে গিয়ে এবার ডিম হামলার শিকার হয়েছেন। গতকাল সোমবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর লিওনে এই ঘটনা ঘটে।

জানা গেছে, প্রেসিডেন্টের নিরাপত্তা দলের সদস্যরা হামলাকারী ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে আটক করেন এবং বাণিজ্য মেলার হোটেল কক্ষ থেকে বের করে দেন। তবে ছুঁড়ে মারা ডিমটি ম্যাক্রোঁনের কাঁধে আঘাত করলেও তা ফেটে যায়নি।

ডিম নিক্ষেপের পর পরই ম্যাক্রোঁন বলেন, যদি আমাকে তার কিছু বলার থাকে, তাহলে তাকে আসতে দিন। পরে কোনও সময়ে তিনি ওই ব্যক্তির সাথে যোগাযোগ করবেন বলেও এসময় জানান ফ্রান্সের প্রেসিডেন্ট।
এর আগে, ২০১৭ সালে প্রেসিডেন্ট পদে প্রার্থিতা ঘোষণার পর প্যারিসে জাতীয় কৃষি মেলা পরিদর্শনের সময় প্রতিবাদকারীর ছোঁড়া ডিম ম্যাক্রোঁনের মাথায় ফেটে যায়।

এরপর গত জুনে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ভ্যালেন্সে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে হাত মেলানোর সময় ক্ষুব্ধ এক ব্যক্তি ম্যাক্রোঁনের গালে সজোরে থাপ্পড় মারেন। সেই সময় ফরাসি এই প্রেসিডেন্টকে থাপ্পড় মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

সূত্র : রয়টার্স।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ