
বর্ষিয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সংগঠক, ভাষা সৈনিক, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মরহুম অ্যাডভোকেট ফজলুর রহমান খানের স্মরণসভা রোববার জেলা শহরের ছোট বাজারে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ফজলুর রহমান খানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফজলুর রহমান খান স্মরণসভা উদযাপন কমিটি এ সভার আয়োজন করে। স্মরণসভায় বক্তারা বলেন, ফজলুর রহমান খান ছিলেন নেত্রকোনার সিংহ পুরুষ। তিনি অন্যায়ের কাছে কোন সময় মাথানত এবং আপোষ করেননি। দীর্ঘ রাজনৈতিক জীবনে ফজলূর রহমান মাথা উচু করে দায়েছেন। সহ্য করেছেন নানা অত্যাচার নির্যাতন।
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর ছিলেন তিনি। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সংগঠক হিসেবে একাধিকবার নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ ও দীর্ঘকাল মেয়াদের সভাপতি পদে দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি মহান জাতীয় সংসদের বারবার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দেশ ও জাতির কল্যাণে কাজ করেছেন। সংগ্রামী ও সাহসী এই নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শ্রদ্ধাভাজন ছিলেন। জাতির জন্য তার অবদান কোন দিন ভুলার নয়।
দলীয় কার্যালয়ে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান খান রতনের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়ের স ালনায় প্রধান অতিথি ছিলেন- মরহুম অ্যাডভোকেট ফজলুর রহমান খানের মেয়ে সংরক্ষিত নারী আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ¦ মো. নজরুল ইসলাম খান, যুগ্ম-সাধারণ সম্পাদক নূর খান মিঠু, কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট অসীত সরকার সজল, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির মহিলা বিষয়ক সহ-সম্পাদক চমন নাসরীন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হাফিজুর রহমান খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুজিবুল আলম হীরা, সম্মানিত সদস্য আবুল মনসুর আহমেদ, আবদুল কাইযুম রুকন, ড.দীপায়ন সরকার দীপ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য চন্দন সরকার, নেত্রকোনা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শাহীন, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য দেওয়ান কামরুল হাসান আকাশ, জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৌশিক রায় প্রমুখ।
ভিন্নবার্তা/এমএসআই