1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সীমান্ত এলাকা পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১ ১২:১১ pm

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি রেলস্টেশন ও ভারতীয় সীমান্ত এলাকা পরিদর্শন করেন ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটী। শুক্রবার সকাল ১১ টার দিকে চিলাহাটি রেলস্টেশনে এসে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ভারতীয় সহকারী হাই কমিশনার চিলাহাটি রেলস্টেশনের উন্নয়নমূলক কাজ, পাসপোর্টের মাধ্যমে দুই দেশের মানুষের চলাচল, এ পর্যন্ত এই রেলপথ দিয়ে ভারত থেকে আমদানীকৃত মালামাল, ভারতীয় ট্রেন এখানে প্রবেশের পর কিভাবে আবার পুনরায় চলে যায় এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করেন।

তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন, চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ দিয়ে শুধু বাংলাদেশ-ভারত ট্রেন চলাচল সীমাবদ্ধ থাকবে না। এ পথ দিয়ে নেপাল ও ভুটানেরও ট্রেন চলাচল করবে। এই সীমান্ত দিয়ে দুই দেশের মধ্যে যে সমস্ত কাজ প্রক্রিয়াধীন করেছে তা দ্রুত সস্পূর্ণ করা হবে। এই রেলপথটির মাধ্যমে ভারত-বাংলাদেশ সম্পর্ক আরো উন্নত হবে।

শেষে ডাঙ্গাপাড়া সীমান্তের মেইন পিলারের ৭৮২/৩ -এস পাশ দিয়ে বাংলাদেশ ভারতের রেল সংযোগ পথটি পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী কাস্টমস অফিসের রাজস্ব কর্মকর্তা তুষার কান্তি রায়,সহকারী রাজস্ব কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,ডোমার থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ও চিলাহাটি তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরল হক।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ