
কটিয়াদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইব্রাহিম ২৩ সেপ্টেম্বর
বৃহ্শপ্রতিবার দুপুরে মসুয়া বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মসুয়া বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা করে।
জানাগেছে মসুয়া বাজারের লিয়াকত ট্রেডার্স এর মালিক সিদ্দিক মিয়া ও বজলু স্টোরের মালিক সোলায়মানকে জাল ব্যান্ডরোল ব্যবহার করে রাজ্জাক বিড়ি, দিলীপবিড়ি,কৃষকবিড়ি, ঝরনাবিড়ি বিক্রয় করার দায়ে ১৫ হাজার ও ২০ হাজার টাকা জরিমানা আদায় করে। এ সময় দুই ব্যবসায়ীর নিকট থেকে ৩২ হাজার ও ৬২ হাজার শলাকা মোট ৯৪ হাজার শলাকা নকল বিড়ি জব্দ করে ধ্বংস করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই