1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভালো স্বামী কীভাবে হওয়া যায়, রণবীরকে যে পরামর্শ দিলেন কারিনা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১ ৭:২৪ am

রণবীর-দীপিকা, এই জুটির ভালবাসায় মুগ্ধ নেট দুনিয়া। তাদের সম্পর্কের মিষ্টতা নজর কেড়ে নেয় সকলের। স্ত্রীর প্রতি যত্নশীল রণবীর সিং। দীপিকার কাছে সেরা স্বামী হওয়ার চেষ্টায় লেগে পড়ে থাকেন তিনি। এবার অভিনেত্রী কারিনা কাপুরের কাছে ভাল স্বামী হওয়ার পরামর্শ চাইলেন তিনি। যদিও রণবীর এবং কারিনার খুব একটা ঘনিষ্ট বন্ধুত্ব নেই। কিন্তু দাম্পত্য জীবন সুন্দর রাখার জন্য কারিনা কিছু উপদেশ নিলেন।

কারিনা কাপুরের রেডিও এর অনুষ্ঠানে হাজির ছিলেন রুপালি পর্দার আলাউদ্দিন খিলজি। সেখানে রণবীর সিং তার কাছে জানতে চেয়েছিলেন, একজন ভাল স্বামী কীভাবে হওয়া যায়? তখন মৃদু হেসে কারিনা বলেছিলেন, ‘তুমি প্রশংসা পাওয়ার চেষ্টা করছ। গোটা ভারত জানে তুমি দীপিকাকে কতটা ভালবাসো। তোমার কোনও পরামর্শ দরকার নেই। সবাই দেখতে পায় দীপিকার প্রতি তোমার ভালবাসা।’

প্রশংসার পাশাপাশি পরামর্শ দিয়ে কারিনা জানান, ‘আমি তোমাকে একটাই পরামর্শ দেব। সেটা খুব কার্যকরী। একে অপরকে একা থাকার সময় দেবে। তা হলেই দেখবে সব ঠিক থাকবে।’
কারিনা কাপুর ২০১২ সালে অভিনেতা সাইফ আলি খানকে বিয়ে করেছিলেন। তার আগে অবশ্য বেশ কয়েক বছর সম্পর্কে ছিলেন এই জুটি। সুখী দাম্পত্য জীবনে দুই সন্তান তাদের। অন্যদিকে, ‘রামলীলা’ ছবিতে একসঙ্গে অভিনয় করার পরই সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর এবং দীপিকা। ২০১৮ সালে প্রেমের সম্পর্ককে বিয়ে পর্যন্ত নিয়ে যান তাঁরা। ইটালির লেক কোমোতে বিয়ের অনুষ্ঠান সারেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ