1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বন্দি মুসলিমের ব্যবহারে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ কারারক্ষীর

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১ ৯:৪৮ pm

বন্দিদের ওপর অমানুষিক নির্যাতনের জন্য কুখ্যাত, গুয়ান্তানামো বে কারাগারের প্রহরী ছিলেন স্টিভ উড। দায়িত্ব পালনকালে মুসলিম বন্দিদের আচরণে মুগ্ধ হয়ে তিনি ইসলাম গ্রহণ করেন। খবর আলজাজিরা।

সংবাদমাধ্যম আলজাজিরায় প্রকাশিত একটি সাক্ষাতকারে জানা যায়, ইসলাম গ্রহণের ফলে উড, মার্কিন সেনাবাহিনীর পদ থেকে অব্যাহতি নেন।

গুয়ান্তানামোতে বন্দি থাকা মৌরতানিয়ার অধিবাসী মুহাম্মদ ওয়ালাদ সালাহির সাথে তার গভীর সম্পর্ক হয়। সেখানকার বন্দিদের মাধ্যমে মুসলিমদের জীবনাচার সম্পর্কে জানতে পারেন তিনি।

সাক্ষাতকারে স্টিভ উড বলেন, ওয়ালাদ সালাহির সাথে সাক্ষাতের পর তার জীবনে অনেক পরিবর্তন আসে। তিনি ইসলামের ছায়াতলে আশ্রয় নেন এবং ঈমানের স্বাদ আহরণ করেন।

বিংশ শতাব্দির কুখ্যাত গুয়ান্তানামো কারাগারে আফগানিস্তান থেকে আগত বন্দিদের প্রহরী হিসেবে উড দায়িত্ব পালন করতেন। এ সময় মুসলিম বন্দি ওয়ালাদ সালাহির উদার ধর্মীয় মনোভাব ও সুন্দর আচার-ব্যবহারে সম্পর্কে জানতে পারেন। এমনকি মুসলিমদের সাথে রূঢ় ব্যবহারের পরও ওয়ালাদ অন্যান্য আমেরিকান বন্দিদের সাথে অত্যন্ত ভালোবাসাপূর্ণ আচরণ করেন, যা অন্যদের অন্তরে বেশ রেখাপাত করে।

তিনি আরও বলেন, ‘কারাপ্রকোষ্ঠের ভেতর ওয়ালাদ সালাহিকে অন্যদের চেয়ে ভিন্ন হিসেবে আবিষ্কার করি। কারাগারের অভ্যন্তরে কঠিন নির্যাতনের মুখোমুখি হয়েও তিনি ছিলেন জীবনের প্রতি খুবই আশাবাদী। ইতিবাচক মনোভাব তার জীবনযাপনকে আগের চেয়ে সুন্দর করে তোলে। বন্দিদের প্রতি দুর্ব্যবহারের পরও কারো প্রতি তার বিদ্বেষ ছিলো না।’

ইসলাম গ্রহণের পর স্টিভ উড দীর্ঘকাল তার পরিবারের কাছে এ খবর গোপন রাখেন। অনেক দিন পর তিনি তার ইসলাম গ্রহণের কথা সবাইকে জানান। ইসলাম গ্রহণ করে তিনি বড় ধরনের সমস্যার সম্মুখীন হননি বলে জানা যায় সাক্ষাতকারে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ