
ময়মনসিংহের ত্রিশালে প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী ছাগল মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার এ মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, ত্রিশাল পৌর কাউন্সিলর মেহেদী হাসান নাসিম, ভেটেরিনারি সার্জন ডাক্তার তানজিলা ফেরদৌসী প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ