1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইন্টারনেটেও সরব তালেবানরা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১ ৭:৪০ am

২৫ বছর আগে অর্থাৎ ১৯৯৬ সালেও একবার আফগানিস্তান দখলে নিয়েছিল তালেবানরা৷ ক্ষমতা দখল নিয়েই বন্ধ করছিলো ইন্টারনেট৷ এমনকি টেলিভিশনও৷ সেই তালেবানরাই এবার সরব নেট দুনিয়ায়৷

মে মাসের গোড়ায় আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহারের পর্ব শুরুর পরেই তালেবানরা ফলাও করে নেটমাধ্যমে তাদের বিজয়ের প্রচার শুরু করে। পাশাপাশি, টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এমনকি, ইউটিউবেও ফলাও করে প্রচার করতে থাকে প্রেসিডেন্ট আশরফ গনির সরকারের ব্যর্থতার কথা।

আফগান সরকারের বিরুদ্ধে প্রচারে এ বার বিভিন্ন হ্যাশট্যাগও ব্যবহার করেছে তালেবানরা। বিভিন্ন প্রদেশের তালিব বাহিনীর জয়ের খবরের সঙ্গে আফগানদের সমর্থন আদায়ের জন্য তারা ব্যবহার করেছিল ‘উইস্ট্যান্ডউইথতালিবান’ নামে একটি হ্যাশট্যাগ। এর পাশাপাশি ‘কাবুলরেজিমক্রাইমস’ হ্যাশট্যাগে গনি সরকারের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলে তারা৷

গত ১৫ আগস্ট কাবুল দখলের পরেও ধারাবাহিকভাবে নেটমাধ্যমে প্রচার চালিয়ে যাচ্ছে তালেবানরা৷ সেই সঙ্গে এখনো সাধারণ আফগানদের জন্য ইন্টারনেট ব্যবহারে কোনও বিধিনিষেধ দেয়নি তারা।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ