
নীলফামারীর শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতায় এগিয়ে এসেছে নীলফামারী পৌরসভা। গেল কয়েক দিনে শহরের ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানে মশক নিধন এবং জীবানু মুক্ত করণে জীবানু নাশক স্প্রে করা হয়। যা চলমান থাকবে।
নীলফামারী পৌরসভা মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ এর নির্দেশে এই কর্মসুচী পরিচালনা করছে পৌরসভার স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিভাগ। চলমান এই কার্যক্রম শনিবার দুপুরে পরিদর্শন করেন মেয়র দেওয়ান কামাল আহমেদ। এ সময় পৌরসভার সংশ্লিষ্ঠ বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর মরতুজ আলী জানান, ইতোমধ্যে ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানে ফগার মেশিন দিয়ে ধোঁয়া এবং জীবানু মক্ত করণে জীবানু নাশক স্প্রে করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রবেশ পথ থেকে শুরু করে শ্রেণী কক্ষেও জীবানু নাশক স্প্রে করা হয়েছে।
নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ জানান, শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন থেকে বন্ধ। স্বভাবত অপরিচ্ছন্নতার কারণে মশার উপদ্রবের বিষয়টি থেকে যায়। সে কারণে মশক নিধন এবং প্রতিষ্ঠানগুলো জীবানু মুক্ত করণে জীবানু নাশক স্প্রে করা হয়। এটি চলমান থাকবে, যেখানে প্রয়োজন হবে সেখানে পৌরসভার কর্মীরা যাবে।
ভিন্নবার্তা/এমএসআই