
নেত্রকোনার সীমান্ত উপজেলা কলমাকান্দার রংছাতি ইউনিয়নের পাতলাবনে হাজারো কৃষ্ণচূড়া গাছ রোপণ করছে “ফলদ বাংলাদেশ ফাউন্ডেশন”নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার সকালে পাতলাবন সীমান্তে দিনব্যাপী এ কৃষ্ণচূড়া উদ্যান বৃক্ষরোপণ এর উদ্বোধন করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা।
বৃক্ষরোপণ কর্মসূচীতে এসময় উপস্থিত ছিলেন,স্বেচ্ছাসেবী সংগঠন ফলদ বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি দ্রাবিড় সৈকত,জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রভাষক,মোঃতারিফুল ইসলাম মাসুম, হাওলাদার ফারজানা হিমু,বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বররুয়াকোনা বিওপির নায়েব সুবেদার মোঃ রেফায়েত উল্লাহ, কলমাকান্দা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান সেলিম,জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা জানান,স্বেচ্ছাসেবী সংগঠন ফলদ বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে পাতলাবন সীমান্তে প্রায় হাজার কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়েছে।গাছগুলো বড় হয়ে তাতে ফুল ধরলে এখানে বেড়াতে আসা পর্যটকদের আরো আকর্ষন বাড়বে।
ভিন্নবার্তা/এমএসআই