1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ফুটেছে পদ্ম মনে আছে পদ‍্য

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১ ৮:৩২ pm
ডা.শামস রহমান

ফুটেছে পদ্ম মনে আছে পদ‍্য,দেখেছে
আঁখি মেলে দীপ্তি!
লিখেছিল কবি মনের মতো করে,তবু
কারও হলো না মনঃপূতি!
কস্মিনকালে কবির যথাযোগ্য সমাদর,
কখনও হয় নাতো কোথাও
কবির পায়ে থাকে শ্রী অযুক্ত চপ্পল,পথ
চলতে হয়ে যায় অনপোযুক্ত!
ও মনের কারবারি তোমায় প্রশ্ন করি,আজ
মাসের ক’তারিখ
ঘরভাড়া শোধ করেছ কি মহাজনের,রশুন
পিয়াজও দরকার নাকি
প্রেসারের ঔষধটা নিও সময়মতো,নইলে
করবে যে বাড়াবাড়ি!
অতশত ঝক্কি ঝামেলা কে পোহাবে মাঝরাতে,
না ঘুমিয়ে তারার দেশে দেবে পাড়ি!
নিশিরাত বাঁকাচাঁদ বাশ বাগানের ফাঁদ,মনে হলো জ‍্যোৎস্নাটা কোথায় দেখি
আজ কৃষ্ণপক্ষ সবুর কর উঁকি দেবে,বাড়ীওয়ালার সাথে সে কি!
ও আমার কবি কি যে তোর হবি,কি
প‍্যাসনে লিখেই চলিস
দিনরাত পার করে বিদ‍্যার সাগর হয়েছিলি,
এখন মন্দ কেন তারে বলিস?
আমি আর কত সইব বাপু,চেপেছে এতিম
অধমের ঘাড়ে
বিদ‍্যাটা শিখেছিলি ইউনিভার্সিটিতে,আজ
কদর নেই যে কানাকড়ি!
কে আর পড়বে,ফেসবুক ছাপবে আছে
জুকারের খয়রাতি
সে এমন মহত কাজটি করে গেল,একদিন
যেন হয় নোবেলে উপযুক্ত!
এখন কম কথা বলি কবি মহাশয়কে খুঁজি,
কে জানে পেটে কি কিছু জুটেছে?
আমার হয়েছে ঐ এক জ্বালা,কবি নামটি
শুনে শ্রদ্ধায় মাথা নুয়ে আসে!

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ