1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
দুই বছরের চুক্তি সাক্ষর

আমার স্বপ্ন সত্যি হলো : রোনালদো

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১ ১১:৫৭ pm

চরম নাটকীয়তার জন্ম দিয়ে জুভেন্তাস ছেড়ে পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে পড়ি জমিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আজ দুই বছরের জন্য আনুষ্ঠানিক চুক্তি সাক্ষরও হয়ে গেছে। এর মাধ্যমে ১২ বছর পর ‘ঘরের ছেলে’ ঘরে ফিরল। বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে রোনালদো এখন জাতীয় দলকে সময় দিচ্ছেন। এর মাঝেই সোশ্যাল সাইটে দীর্ঘ এক পোস্টের মাধ্যমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন ৩৬ বছর বয়সী এই সুপারস্টার।

ইনস্টাগ্রামে পর্তুগিজ তারকা লিখেছেন, ‘আমাকে যারা চেনেন, তারা জানেন ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি আমার ভালোবাসা কখনো শেষ হওয়ার নয়। এখানে কাটানো বছরগুলো ছিল দুর্দান্ত, যে পথ আমরা তৈরি করেছি, তা ক্লাবটির ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। এখন কেমন লাগছে, তা বোঝাতে পারব না। এটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। এমনকি ইউনাইটেডের প্রতিপক্ষ হিসেবেও গ্যালারি থেকে ক্লাবটির সমর্থকদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি।’

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকেই রোনালদোর তারকাখ্যাতির শুরু। সেই কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘এই ক্লাবে এসেই আমি প্রথম ঘরোয়া লিগ, প্রথম কাপ, পর্তুগাল দলে প্রথম সুযোগ পাওয়া, প্রথম চ্যাম্পিয়নস লিগ, প্রথম গোল্ডেন বুট, প্রথম ব্যালন ডি’অর অর্জন করেছি। অতীতেও আমরা একসঙ্গে ইতিহাস গড়েছি, ভবিষ্যতেও গড়ব, কথা দিলাম। যে জায়গাটা আমার, সেখানে ফিরেছি! চলো, আবারও একসঙ্গে অভিযানে নামি। স্যার অ্যালেক্স (ফার্গুসন), এ সবকিছুই আপনার জন্য।’

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ