1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গেই থাকবেন তামিম

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১ ১২:৪১ pm

টি-টোয়েন্টি ফরম্যাট থেকে দূরে আছেন তামিম ইকবাল। চোটের কারণে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ড সিরিজেও ওয়ানডে অধিনায়ককে পাচ্ছে না বাংলাদেশ। তবে শনিবার বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গেই থাকবেন দেশসেরা এই ওপেনার। ফিট থাকলে ম্যাচও খেলতে পারবেন।

আকরাম খান বলেন, ‘তামিম দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। যখন ফিট থাকবে, ও তো খেলবেই। তামিম দলের সঙ্গে থাকবে। ওর সমস্যা চোট। এটা নিয়ে ফিজিও-ট্রেনারের সঙ্গে যোগাযোগ রাখছেন নির্বাচকরা।’

তিনি আরো বলেন, ‘আশা করি ও ফিট হয়ে যাবে।’ উল্লেখ্য যে, চলতি বছরের ১৭ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। আর পুনর্বাসন শেষে এ মাসের ২৯ তারিখ ব্যাটিং অনুশীলনের সূচি রয়েছে তামিমের।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ