1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় অগ্রণী ব্যাংকের ৫০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

ভজন দাস, নেত্রকোনা
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১ ৮:১৬ pm

নেত্রকোনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে ৫০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে।

বর্তমান মহামারী করোনা পরিস্থিতি প্রতিরোধে ব্যাংক কর্মকর্তাদের নিজস্ব অর্থায়নে নেত্রকোনা সদর হাসপাতালের জন্য জেলা প্রশাসকের নিকট ৫০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেছে অগ্রণী ব্যাংক লিমিটেড, ময়মনসিংহ সার্কেল।

আজ (বুধবার) বিকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অগ্রণী ব্যাংক লিমিটেডের নেত্রকোনা অঞ্চলের সহকারী ব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও অগ্রণী ব্যাংক লিমিটেডের দুর্গাপুর শাখার ম্যানেজার মোহাম্মদ সাজ্জাদ হোসেন খানের সঞ্চালনায় অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক কাজী মোহাম্মদ আবদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ.এস.এম মাহবুবুর রহমান, অগ্রণী ব্যাংক লিমিটেড ময়মনসিংহ সার্কেলের মহাব্যবস্থাপক এ. কে. এম শামীম রেজা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মামুন সহ জেলা প্রশাসন ও অগ্রণী ব্যাংক লিমিটেডের কর্মকর্তাবৃন্দ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ