1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভালুকায় পিকনিকের লঞ্চের সাথে ট্রলারের সংঘর্ষ: ২জনের লাশ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১ ১২:২২ pm

আমিনুল ইসলাম, ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকায় সরকারি হাসপাতালের ডাক্তার ও স্টাফদের পিকনিকের ট্রলারের সাথে বালুবাহি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ডাঃ অমিত কুমার রায়(৩৪) এবং তানভির(২৮) নামে দুই জন নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে ভালুকা উপজেলার উরাহাটি ও শ্রীপুর ধামলই গ্রামের মাঝামাঝি খিরু নদীতে এ ঘটনাটি ঘটে।

উপজেলার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার এবং ঔষধ বিক্রয় প্রতিনিধিরা(সার্জেল রিভার ক্রুস ২০২১) নামে হেলথকেয়ার ফার্মাসিটিক্যাল লিমিটেডের সার্বিক সহযোগিতায় ১৭ আগস্ট বিকাল ৪ টায় নৌকা ভ্রমনের উদ্দেশ্যে শ্রীপুর কাওরাইদ এলাকায় যান।

সরকারি হাসপাতালের ডাক্তার ও স্টাফদের মিলে মোট ২১ জন পিকনিকের উদ্দেশে ট্রলারযোগে খিরুনদী দিয়ে ভাটি এলাকার কাওরাইদ যান। রাতে পিকনিক শেষে ভালুকায় আসার সময় উপজেলার উরাহাটি ও শ্রীপুরের ধামলই গ্রামের ত্রিমোহনী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহি অপর একটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকনিকের ট্রলারটি উল্টে গিয়ে পানিতে ডুবে যায়, প্রায় সকলেই নদী থেকে তীরে উঠে এলেও প্রাথমিক ভাবে দুই জনকে খোজে পাওয়া যায়নি।

উল্লেখ্য যে পিকনিকের ট্রলারে দুটি শিশু সহ কয়েকজন মহিলাও ছিলো তারা অন্যান্যদের সহযোগিতায় তীরে আসতে সক্ষম হয়।

নিখোঁজ দুইজনকে উদ্ধারের জন্য ভালুকা ফায়ার সার্ভিসের টিম এখনো কাজ করে যাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে ভালুকার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন দুইজন নিখোঁজের এর সত্যতা নিশ্চিত করে বলেন আমরা নিখোঁজ

তানবিরের লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি। জানাযায়, নিহত তানভীর সিডস্টোর বাজার ব্যবসায়াী আজিজুল হকের ছেলে ও ভালুকা বন্ধু মাল্টিমিডিয়ার প্রতিষ্ঠাতা স্বত্বাধিকারী।

নিহত তানভীরের গ্রামের বাড়ি হবিরবাড়ী ইউনিয়নের ঝালপাজায়।

তিনি জানান, অপর জনকে উদ্ধারে আমাদের ডুবুরি দল আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে।

কতক্ষণ উদ্ধার কাজ চলবে? জানতে চাইলে তিনি বলেন যতক্ষণ না অন্য জনকে পাওয়া যাচ্ছে আমাদের উদ্ধার কাজ সাধ্যমতো চালিয়ে যাবো। রাত ১২ টার পরে ডাঃ অমিত কুমার রায়ের সন্ধান না পাওয়ায় উদ্ধার কাজ বন্ধ করে দেন এবং আজ ১৮ ই অক্টোবর সকাল থেকে উদ্ধার কাজ শুরু করবেন বলে জানান।

নিখুজ ডাঃ অমিত কুমার রায়ের বাড়ী গাজীপুর সদরে তার বাবা নেই তিনি ৩৯ তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও অবিবাহিত।

দূর্ঘটনার সংবাদ পেয়ে ভালুকার সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ নিহতের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

এদিকে নিহত তানভীরের লাশ উদ্ধার কাজে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন ও অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম টলার যোগে ঘটনা স্থল থেকে রাত ২ টায় ভালুকায় পৌঁছেন।

ভালুকা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মাহফুজ আরা জানান, ঘটনার সংবাদ পেয়েক ঘটনাস্থলে যান এবং আহতদের উদ্ধার করে একজনকে মমেকে প্রেরণ করেন ও নিহতে লাশ রাতেই ভালুকায় নিয়ে আসেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ