
ফিরোজ আহমেদ সুজা
ওই দূর নয় তো বেশী দূরে
কাশ বন ঝাউগাছের ধারে
নদী বয়ে যায় এই শ্রাবনে
খর স্রোতে,সকল বাধা ছিন্ন করে
জল বাড়ে ঘাট বাধানো তীরে,
নব বধুরা আসে স্নান সারতে
রোজকার মতোই সকালে,
দল বেঁধে খুনসুটি করে
খিলখিলিয়ে হাসে
যেন ঝর্ণা ঝরে,
চুরির টুংটাং শব্দে
সাথে বাদল ঝরে নদীর জলে,
পুবেল হাওয়া বয় এই শ্রাবনে,
নামে নদীর জলে, ঢেউ তোলে
যেন খেলায় মাতে ঢেউয়ের সাথে।
অবলীলায় প্রাণের পরশে
মাখামাখি করে সকলে
মাতে জল কেলিতে একে অপরে
যেন হাসের দল নেমেছে
উদ্দাম স্রোতের সাথে খেলছে
যৌবন ভরা নদীর জলে।
স্নান সমাপন শেষে
আবারও এক ডুব দেয় কলসি কাঁখে,
বাঁধন ঘাটে যখন ওঠে
গ্রীবায় বাঁকা ভঙ্গিতে পা রাখে সিড়িতে,
কি অপরূপ দৃশ্য আঁকে
উঠে আসে সকলে একসাথে
কি কথায় হাসির ফুয়ারা ঝরে
শব্দে মনে হয় ঝর্ণা ঝরছে।
সবায় দল বেঁধে যায় চলে
পা বাড়ায় বাড়ির পথে,
আবারও ঢুকতে হবে
সেই জটিল সংসারে,
শ্বশুর শ্বাশুড়ি ননদ স্বামীর সাথে
নিজেকে লয় করে দিতে,
সারাদিন মান সবাইকে
খুশী রাখতে কৃত্তিম হাসি মুখে।।
ভিন্নবার্তা/এমএসআই