
রোকসানা রহমান
বিলাসিতার দুঃখ…!
এমন কি হয় কখনো??
সবাই আমাকে নিয়ে এটাই ভাবে।
আমি নাকি খুব সুখী!
আমি নাকি অসুখের অভিনয় করি।
শত যন্ত্রনায় কাতরালেও,
বিশ্বাস করে না কেও।
আমি নাকি বিলাসিতায় কস্ট পাই।
একজন যে আমার ভালোবাসা নিয়ে,
খেলা করলো।
কেও দেখলো না, কেউ বুঝলো না,
কেও শুধালোও না।
কেন এত ছলনা করলে
আমার সাথে?
কেও আমার বন্ধ ঘরের,
অন্ধকারের কস্ট বুঝলো না।
ও নাকি আমার,
লোক দেখানো বিলাসিতা!
কষ্ট বলে কিছু নেই আমার।
আমার কষ্টের হাসিতে,
সবাই নাকি নেশা দেখে।
শুকনো বোবা কান্না দেখে না।
নির্ঘুম রাত কাটে আমার।
কত যে ভীষণ যন্ত্রনা,
সেটাও নাকি আমার বিলাসিতা।
কি করে বোঝাই!
ভুল লোক কে ভালোবেসে আমি
কলংকিত হয়েছি!
লোক লজ্জার ভয়ে,
বন্ধ ঘরে দিন কাটাই।
শুধু ভয়ে থাকি,
এই বুঝি সবাই আমার,
কলংকিত গল্পের কাহিনীর স্বাক্ষী হবে।
ছি! ছি! রটে যাবে।
হয়তো আত্মহত্যাই হবে আমার,
শেষ বিলাসিতা…..???
ভিন্নবার্তা/এমএসআই