1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এক দুঃসহ বিপর্যয়

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১ ১১:০২ pm

কাজী রাশেদ

আজকাল মনটা বড়ো অস্থির,
ঘড়ির কাটার সাথে সাথে মনটাও
নিয়ম মেনে ছুটে চলে অজানা পথে।
দিশেহারা এই মন, দিশেহারা গতি,
মাঝে মাঝে স্বপ্ন দেখে, সবকিছু দখলে
চলে যাওয়ার এক দুঃসহ বিপর্যয়।
সবকিছু আজকাল ধুসর হয়ে যায়,
সকালের কিছু আশা নিরাশা হাতে
নিয়ে,
সন্ধ্যা নামে, আসে অন্ধকার রাত,
নিয়নবাতির উজ্জ্বল আলোতেও দুর
হয় না মনের কোণে জমে থাকা অন্ধকার।
অন্ধকার দখলে নিচ্ছে সারাটা দিন,
সকাল, বিকাল, সন্ধ্যা রাত,
গোপনে অথবা প্রকাশ্যে।
দখল হয়ে যাচ্ছে
শরীরের খাল – বিল,
নদ – নদী – নালা,
বিভিন্ন অলিগলি,
নিঃশব্দে এসে দখল
নিয়েছে অনিশ্চয়তার দোলাচল।
এরপরেও স্বপ্ন দেখা,
স্বপ্ন গড়া, স্বপ্ন ভাঙ্গা,
স্বপ্নের মধ্যেই আজো বসবাস।
প্রতিনিয়ত স্বপ্ন ভাঙ্গে,
পাঁজর ভাঙ্গে,
একের পর এক বুকের পাড় ভাঙ্গে।
প্রগাঢ় এক শূন্যতার মধ্য থেকে,
কে যেনো,
কি যেনো লাফিয়ে উঠে,
বলে উঠে ভুল, ভুল সবই ভুল।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ