1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
ক্লুলেস হত্যার রহস্য উন্মোচন

ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে পানিতে ডুবিয়ে হত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১ ৫:৫২ pm

খাগড়াছড়ির মাটিরাঙায় সবিতা ত্রিপুরা খুনের ঘটনায় ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এই ঘটনায় গ্রেফতার হাওয়া মোহন ত্রিপুরাকে জেলখানায় পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। সেখানে পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ জানান, মঙ্গলবার দুপুরে মাটিরাঙার গোমতি ইউনিয়নের বেহাদন্ত কারবারি পাড়ায় বাড়ির পাশের লেকে পানি আনতে যাওয়ার সময় সবিতা ত্রিপুরাকে জোরপূর্বক ধর্ষণ করে তারই বোনের স্বামী মোহন ত্রিপুরা। ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ভিকটিমের গলাচেপে ধরে পানিতে ডুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করে পালিয়ে যায় সে।

এরপর ঘটনায় নিহতের পিতা ধন রঞ্জন ত্রিপুরা মাটিরাঙ্গা থানায় একটি মামলা করেন। পরে আধুনিক প্রযুক্তি ও নিজস্ব সোর্স ব্যবহার করে ধর্ষক মোহন ত্রিপুরাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মোহন। ঘটনায় অন্য কারো সংশ্লিষ্টতা থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানান পুলিশ সুপার।

তিনি আরও জানান, শুরুতে এটি ক্লুলেস মামলা হিসেবে তদন্ত কাজ শুরু করা হলেও আসামি গ্রেফতারের পর হত্যা রহস্য উন্মোচন হয়। এতে ধর্ষণ, হত্যা ও লাশ গুমসহ তিনটি অপরাধ করে মোহন।

উল্লেখ্য, বুধবার ভোরে মাটিরাঙা গোমতি ইউনিয়নের বেহাদন্ত পাড়ার বাড়ির পাশের লেক থেকে সবিতা ত্রিপুরার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ