1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দোষ দেব ভাই কাকে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১ ১১:৩১ pm

মোঃ মঞ্জুর আলম

নিত্য দিনই দেখছি সবাই গরিব দুখীর কান্না,
অবুঝ শিশুর বুঝ মানাতে চলছে পানির রান্না।
অবুঝ শিশু বোঝেনা তাই খাওয়ার জন্যে বসে,
মায়ের চোখে জলের ধারা দুঃখ যাচ্ছে চষে।
গরিব দুখীর সংসার চাকা ঘুরতে বড় কষ্ট,
কাজ বিহনে তিক্ত জীবন করোনাতে নষ্ট।
লকডাউনে হারাচ্ছে ভাই তাদের কাজের ছন্দ,
অর্থাভাবে বাড়ছে তাদের সংসারেতে দ্বন্দ্ব।
করোনা আজ বাধা হয়ে কাজের গতি মাঝে,
বাড়াচ্ছে আজ কষ্ট দুখীর সকাল দুপুর সাঁঝে।
বাঁচতে তবু যাচ্ছে তারা লড়াই সংগ্রাম করে,
কেউবা আবার পেটের দায়ে যাচ্ছে ধনির তরে।
হায়রে জ্বালা ভীষণ জ্বালা করোনার এ কালে,
ঘুরে ঘুরে গরিব দুখী পড়ছে দুখের জালে।
চোখে দেখে সইতে নাহি পারি গো এ মনে,
প্রভু যেনো দয়া করে গরিব দুখী জনে।
অভাবেতে স্বভাব নষ্ট লোকে মুখে বলে,
অনেকে তাই খারাপ পথে যাচ্ছে যে ভাই চলে।
পেটের জ্বালা বড় জ্বালা কষ্টে তাদের কাটে,
অনেকে তাই করছে চুরি বড়লোকের বাটে।
এমন চুরি গরিব দুখী যদি করে থাকে,
প্রশ্ন রইল সবার কাছে দোষ দেব ভাই কাকে?

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ