1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বঙ্গবন্ধুর জীবনই বাঙালির সবচেয়ে বড় রাজনৈতিক ঐতিহ্য

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১ ১:৪৮ am

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলা একাডেমি ‘শোক ও শক্তির মাস আগস্ট ২০২১’ শিরোনামে অনলাইনে আলোচনা, বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতাপাঠ ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে।

সোমবার (২ আগস্ট) বিকেলে অনলাইনে অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনের আয়োজন অনুষ্ঠিত হয়।

এতে শুরুতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদ স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আয়োজনে ‘বঙ্গবন্ধুর কারাজীবন: অন্ধকারে দীপশিখা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক রাশিদ আসকারী। বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত ‘শোকের চিহ্নগুলি তোমার’ কবিতা পাঠ করেন কবি অসীম সাহা। কবি মযহারুল ইসলাম রচিত ‘একটি সূর্যের হাত ধরে’ কবিতার আবৃত্তি পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, বাচিকশিল্পী আশরাফুল আলম। অনুষ্ঠানে বঙ্গবন্ধু রচিত ও বাংলা একাডেমি প্রকাশিত বইয়ের ডিজিটাল প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির সচিব এ.এইচএম লোকমান। সভাপতির বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর কারাজীবন ছিল অনন্ত আলোকায়নের পথে সোচ্চার অভিযাত্রা। কারান্তরাল থেকে জাতীয় স্বাধীনতার বিষয়ে তার উপলব্ধি আরও দৃঢ় ও প্রগাঢ় হয়।

এর আগে আয়োজনে প্রাবন্ধিক রাশিদ আসকারী বলেন, বিশ্বের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘতম কারাভোগকারী জাতীয়তাবাদী নেতাদের অন্যতম বঙ্গবন্ধু। তার দীর্ঘ কারাজীবন বাঙালি জাতির দীর্ঘ অমানিশার সমার্থক। আর তার চূড়ান্ত কারামুক্তি বাঙালি জাতির চূড়ান্ত মুক্তির অর্থাৎ আলোর সমার্থক। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ১০ জানুয়ারি ১৯৭২ সালে তিনি যখন স্বদেশে প্রত্যাবর্তন করেন, কেবল সেই লগ্নেই বিজয়ের অর্থ পূর্ণতা পায়।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জীবনই বাঙালির সবচেয়ে বড় রাজনৈতিক ঐতিহ্য, শ্রেষ্ঠ উত্তরাধিকার। সেই উত্তরাধিকার সংরক্ষণের প্রয়োজন রয়েছে। আর সেজন্যে প্রয়োজন যত্নশীল বৌদ্ধিক প্রয়াস। তার কারাজীবনের প্রতিদিনের প্রতিটি ঘটনার কার্যকারণ নির্ণয়ের মধ্যে দিয়ে বাঙালির স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অনেক বেশি সুরক্ষিত এবং সত্যায়িত হতে পারে, বাঙালির রাজনৈতিক ঐতিহ্য সংরক্ষিত হতে পারে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ