1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘উজান’-এর বই আলোচনা প্রতিযোগিতা, প্রথম পুরস্কার ২০ হাজার টাকা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১ ১:৩৪ am

কোরিয়ার সাহিত্য নিয়ে দুটি গুরুত্বপূর্ণ অনুবাদ সংকলন প্রকাশ করেছে উজান প্রকাশন। কোরিয়ার বিশ ও একুশ শতকের উল্লেখযোগ্য কবিদের কবিতার সংকলন ‘কোরিয়ার কবিতা’ এবং একই সময়ের গুরুত্বপূর্ণ কথাসাহিত্যিকদের রচনার অনুবাদ সংকলন ‘কোরিয়ার গল্প’। এই দুটি বই নিয়ে আলোচনা প্রতিযোগিতার আয়োজন করেছে উজান প্রকাশন। তাদের এই আয়োজনে সহযোগিতা করছে লিটারেচার ট্রান্সলেশন ইনস্টিটিউট অব কোরিয়া।

এই প্রতিযোগিতায় এ বছর দুটি বইয়ের আলোচনা আহ্বান করা হয়েছে। ‘কোরিয়ার কবিতা’ ও ‘কোরিয়ার গল্প’ বই নিয়ে হবে এই আলোচনা। আলোচনায় সর্বোচ্চ পুরস্কার ২০ হাজার টাকা। এ ছাড়া দ্বিতীয় পুরস্কার ১৫ হাজার এবং তৃতীয় পুরস্কার ১০ হাজার টাকা। এই প্রতিযোগিতায় নির্বাচিত সর্বোচ্চ ১০ আলোচকের প্রত্যেককে দেওয়া হবে পাঁচ হাজার টাকা মূল্যমানের বই। ২০ সেপ্টেম্বরের মধ্যে আলোচনা জমা দিতে হবে ujanprakashan¦gmail.com এ।

আলোচনাগুলো বাছাই করবেন দেশের উল্লেখযোগ্য কবি, সাহিত্যিক ও অনুবাদকদের সমন্বয়ে গঠিত বিচারক কমিটি। একজন একটি বই নিয়ে আলোচনা করতে পারবেন। আলোচনা বাংলাভাষায় লিখিত বা ভিডিও মাধ্যমে হতে হবে।

অংশগ্রহণে ইচ্ছুকেরা অনলাইনে ফরম পূরণ করতে পারবেন এসব লিংকে www.ujaninfo.com, www.porospor.info। বিস্তারিত জানতে এবং বই সংগ্রহ করতে পারবেন www.ujaninfo.com, www.facebook.com/UjanPrakashan, https://www.facebook.com/UjanBooks থেকে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ