1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১ ৪:২৫ pm

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় গোপন বৈঠক করার সময় জামায়াত-শিবিরের ২০ নেতা-কর্মীকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। বুধবার দুপুরে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার আতাহার এলাকায় অভিযান চালিয়ে জামায়াত নেতা কামরুজ্জামানের বাড়িতে গোপন বৈঠক করার সময় তাদের আটক করে সদর থানা পুলিশ। তবে বুধবার এ তথ্য জানায় পুলিশ।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় জামায়াত-শিবিরের ২০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।তাদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতরা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী। তবে বর্তমানে জামায়াতের কমিটি না থাকায় তারা কোন পদে নেই।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ