1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হংকংয়ে বাংলাদেশ মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের নতুন কমিটি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১ ৮:০৩ pm

হংকংয়ে বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের নতুন কমিটি গঠন করা হয়েছে৷ সম্প্রতি সদস্যদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়৷

১১ সদস্যদের কমিটি ২ বছর দায়িত্ব পালন করবেন৷ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দেওয়ান সাইফুল আলম মাসুদ৷ সহ-সভাপতি সৈয়দ জামশেদ হাফিজ এবং সৈয়দ মো. মহিউদ্দিন মহি। সাধারণ সম্পাদক রাশেদুল আবেদিন, কোষাধ্যক্ষ শেখ রাজিফ আহমেদ৷

সদস্যরা হলেন- ইঞ্জিনিয়ার মো. আবু সালেক (পিএচডি), কবির মোহাম্মদ হুমায়ুন, মো. জাফর আলী, হোসাইন মো. মোশাররফ, চৌধুরী মো. মোজাম্মেল হক মিঠু ও মো. নাহিদুল ইসলাম (আজমল)।

গত ১৫ জুলাই আয়োজিত এক সভায় নতুন কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়। চেম্বারের সদ্য বিদায়ী সভাপতি ফজলে আজিম চেম্বারের সাধারণ সদস্যদের সঙ্গে নবনির্বাচিত কমিটিকে পরিচয় করিয়ে দেন।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বিদায়ী কমিটির সদস্যদের অবদানের কথা স্মরণ করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন এবং নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। তিনি বলেন, নতুন নেতৃত্ব এই চেম্বারকে আরও গতিশীল করে তুলবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি৷

চেম্বারের উত্তরোত্তর সফলতা কামনা এবং নতুন কমিটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি৷

নতুন সভাপতি দেওয়ান সাইফুল আলম মাসুদ শুভেচ্ছা বক্তব্যে নবনির্বাচিত কমিটির সদস্যদের স্বাগত জানান এবং সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করে চেম্বারের কার্যক্রম এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠান এক কঠিন সময় পার করছে৷ চেম্বার এই চ্যালেঞ্জ মোকাবিলায় ওয়েবিনার, ওয়ার্কশপ আয়োজন, নতুন বাজার খোঁজ করা এবং হংকং সরকারের বিভিন্ন আর্থিক সহযোগিতা পেতে সহায়তা করবে৷ পাশাপাশি আরও কিছু কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

সাধারণ সম্পাদক রাসেদুল আবেদিন বলেন, ব্যবসার সঙ্গে তথ্য ও প্রযুক্তির সম্পর্ক ক্রমেই গভীর হচ্ছে। এ দুইয়ের সঙ্গে ব্যবসায়ীদের সংযোগ স্থাপনে নিবিড়ভাবে কাজ করবে চেম্বার।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ