1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
আইএসপিআরের ৫০ বছরে পদার্পণ

বঙ্গবন্ধুর সমর দর্শন ও সশস্ত্র বাহিনী বিষয়ে বই প্রকাশ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১ ৮:৩২ pm

নিজেদের ৫০ বছরে পদার্পণ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) প্রকাশ করেছে ইহিহাস সমৃদ্ধ বই ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমর দর্শন ও সশস্ত্র বাহিনী’।

আজ সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এ বইয়ের মোড়ক উন্মোচন করেন।

আইএসপিআর জানায়, বইটিতে বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ই মার্চ এর ঐতিহাসিক ভাষণের পর থেকে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, বিজয় দিবস এবং পরবর্তী তিন বছর তার শাসনামলে সমর দর্শন ও স্বাধীন বাংলাদেশে সশস্ত্র বাহিনী কিভাবে গঠিত হয় ও বাহিনীসমূহের আধুনিকায়ন সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে।

বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পরিচালকসহ আইএসপিআর এর সকল সদস্যদের কাজের প্রতি আন্তরিক ও নিষ্ঠাবান থেকে সশস্ত্র বাহিনীর প্রচার ও জনসংযোগ কাজ যুগের সাথে তাল মিলিয়ে সম্পন্নের আহবান জানান। এ ছাড়া প্রকাশিত এ বইয়ের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান।

আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আইএসপিআর আয়োজিত অনুষ্ঠানসমূহে অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

বইয়ের মোড়ক উন্মোচনের আগে আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আইএসপিআর অফিস প্রাঙ্গনে ‘বৃক্ষরোপণ অভিযান-২০২১’- এর অংশ হিসেবে একটি বকুল গাছের চারা রোপণ করেন। এ ছাড়া তিনি আইএসপিআর অফিস পরিদর্শন করেন এবং সকল পদবির কর্মকর্তা ও কর্মচারিদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। পরে আইএসপিআর পরিদপ্তরের পরিচালকও একটি গাছের চারা রোপণ করেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ