1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়া শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টরে সক্ষম হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘আমি আত্মহত্যা করলে এর দায় ইভ্যালির’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১ ৭:৩২ pm

ইভ্যালিতে অর্ডার করা পণ্য না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক ভিডিও বার্তায় কেএম ধ্রুব নামের এক শিক্ষার্থী বলেছেন, ‘আমি নিজের সঙ্গে পেরে উঠছি না। যদি শুনতে পান আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছি, তাহলে বুঝবেন এর জন্য সম্পূর্ণ দায়ী ইভ্যালি।’

শনিবার (১৭ জুলাই) ‘কেএম ধ্রুব’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আট মিনিট আট সেকেন্ডের ভিডিওতে ওই শিক্ষার্থী এ কথা বলেন। ধ্রুব শরীয়তপুরের নড়িয়া উপজেলার শুভগ্রামের ওবায়দুল হকের ছেলে।

জানা গেছে, গত ২৪ মে গিফট কার্ডের জন্য ১৯ হাজার ৫০০ ও ১৪ এপ্রিল কোমল পানীয় পেপসির জন্য ৬০০ টাকা ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’র মাধ্যমে ইভ্যালিকে দেয়। মোট ২০ হাজার ১০০ টাকা দিলেও নির্ধারিত সময় পার হলেও পাননি অর্ডার করা পণ্য। তিনি অভিযোগ করে জানান, ইভ্যালির হেল্পলাইনে যোগাযোগ করেও পাননি কোনও সহযোগিতা।

ভিডিও বার্তায় ধ্রুব বলেন, ‘আমি গত ২৪ মে ১৯ হাজার ৫০০ টাকা মূল্যের রিও ইন্টারন্যাশনালের একটি গিফট কার্ড সাইক্লোন অফারে ক্রয় করি। যা ৩৫ কর্মদিবসের মধ্যে অ্যাকটিভ করে দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত হয়নি। ইভ্যালির হেল্পলাইন থেকেও কোনও সহযোগিতা পাচ্ছি না। এর আগে পেপসির অর্ডার করে পাইনি।’

তিনি বলেন, ‘একজন শিক্ষার্থী হিসেবে নিজের উপার্জিত টাকায় গিফট কার্ড অর্ডার দিয়ে দুশ্চিন্তায় আছি। তার ওপর প্রতিনিয়ত বাসায় এবং আশপাশের মানুষের কথা শুনতে হচ্ছে। এরকম মানসিক দুরবস্থার মধ্যে দিয়ে আমি কখনও পড়িনি। আমি নিজের সঙ্গে পেরে উঠছি না। যদি শুনতে পান আমি আত্মহত্যার পথ বেছে নিয়েছি, তাহলে বুঝবেন এর জন্য সম্পূর্ণ দায়ী ইভ্যালি।’

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ