1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চাচার মৃত্যুর খবরে বাড়ি ফিরতে গিয়ে ভাতিজা নিহত

আসিফ কাজল, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১ ১০:৪১ pm

চাচার মৃত্যুর খবর পেয়ে মটরসাইকেল যোগে খুলনা থেকে বাড়ি ফিরছিলেন পুলিশ কনস্টেবল পারভেজ (২৪)। কিন্তু চাচার মরা লাশটি দেখার আগেই নিজে লাশ হয়ে পরিবারের কাছে ফিরে গেলেন।

মর্মান্তিক ও হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটী ইউনিয়নের শ্যামনগর গ্রামে। পারভেজ হোসেন মেহেরপুর জেলার আমদাহ গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে। তিনি খুলনায় পুলিশে কর্মরত ছিলেন। ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ফাড়ির তদন্ত কর্মকর্তা এসআই বিল্লাল হোসেন জানান, চাচার মৃত্যুর খবর পেয়ে নিজের মটরসাইকেল যোগে গ্রামে ফিরছিলেন পারভেজ।

তিনি কালীগঞ্জের নিমতলা থেকে বাজারগোপালপুর সড়ক ধরে ডাকবাংলা হয়ে মেহেরপুর যাচ্ছিলেন। মধুহাটী ইউনিয়নের শ্যামনগর গ্রামের মধ্যে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খান। স্থানীয় ইউপি মেম্বর শ্যামনগর গ্রামের রবিউল ইসলাম জানান, বৃষ্টির মধ্যে ঘুটঘুটে অন্ধকারে গ্রামের ওই বাঁকে এসে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে যায়ন পারভেজ হোসেন। এ সময় তিনি পাকড়া (শিমুল) গাছের সঙ্গে ধাক্কা লেগে মারা যান। লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে পারভেজের মৃত্যুতে তার নিজ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার চাচা ভাতিজাকে এক সঙ্গে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ