1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

তার স্পর্শে ট্রফি আজ ধন্য!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১ ৯:২৮ am

ক্লাব পর্যায়ের সব শিরোপাই জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে দেশের জন্য তার অর্জন ছিল শূন্য। মেসি দেশের হয়ে কাপ জেতেনি- এই অপবাদ ছিল। তবে আজ সেই অপবাদের কবর রচিত হয়ে গেল ব্রাজিলের মারাকানায়।

বতর্মান সময়ের সেরা খেলোয়াড়ের স্পর্শ না পেয়ে আক্ষেপে ছিল যেন ট্রফিটাই! তবে সেই আক্ষেপ আর নেই। অবশেষে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের স্পর্শ পেল ট্রফিটা। বিশ্বকাপের ট্রফি না হলেও কোপা আমেরিকার ট্রফিতে চুমু একেঁ দিয়েছেন মেসি।

ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে রবিবার ভোরের ফাইনালে নেইমারদের ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচে আর্জেন্টিনার পক্ষে জয়সূচক গোলটি করেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

কোপা আমেরিকায় এটি আর্জেন্টিনার ১৫তম শিরোপা। শিরোপা-সংখ্যায় এখন যৌথভাবে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা ও উরুগুয়ে। ১৪ বছর পর কোনো বড় আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। ২০০৭ সালের কোপার সেই ফাইনালে অবশ্য ব্রাজিল জিতেছিল ৩-০ গোলে। এবার প্রতিশোধ নিল মেসিরা। ম্যাচ শেষে মাঠেই কেঁদে ফেলেছেন নেইমার জুনিয়ররা।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ