1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলো নীলফামারীর দেড়’শ শ্রমিক

জয়নাল আবেদীন হিরো, নীলফামারী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১ ১১:৩৮ pm

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা হিসেবে নীলফামারীতে দেড়’শ পরিবহণ শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের উদয়ন শিশু বিদ্যাপীঠ-এ এসব সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন নীলফামারী পৌরসভা মেয়র ও জেলা আওয়ামীলীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ, ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু ও বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি দেওয়ান মুজিবুদৌলা জকি।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো ১০কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি গুড়, ১কেজি লবণ ও অন্যান্য সামগ্রী।
বিতরণ কালে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, করোনা প্রার্দুভাবে সরকারী বরাদ্দে শ্রমিকদের অগ্রাধিকার দেয়া হয়েছে। কারণ পরিবহণ সেক্টর বন্ধ এ কারণে বেকার বসে রয়েছেন তারা। বরাদ্দে যেন এসব শ্রমিক বঞ্চিত না হন সেজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরও বলা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ