1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পৃথিবীতে সুখ আসবে কখন

জাহান আরা খাঁন (কোহিনূর)
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১ ৯:১৭ pm

ক্রমাগত এম্বুলেন্সের শব্দ
যুদ্ধের মারণাস্ত্র পড়ে আছে জং ধরে
তবুও মানুষ মরছে, পৃথিবীতে চলছে নিরব যুদ্ধ
মানুষ খেকো শত্রু পক্ষের খায়েশ মৃত্যু ঘটানো
প্রতিটি দেশে,এরা একক আধিপত্য বিস্তার করেছে
এই যুদ্ধ থামানোর নেই কোন মিএ বাহিনী
ভ্যাকসিন মাস্ক স্যানিটাইজার এখন
অনিশ্চিত বেঁচে থাকার আশা।
প্রকৃতির প্রতিশোধের কাছে প্রযুক্তি পরাজিত
অর্থ আজ করোনার কাছে অর্থহীন
অক্সিজেন সিলিন্ডার খুঁজছে মানুষ দাঁপিয়ে
টাকার বিনিময়ে মিলছেনা একটি সিলিন্ডার
শ্বাস কষ্টের রুগিরা একা ঘরে মরছে কষ্টে।
মসজিত মন্দির গীর্জা নিরব
মৃত্যুদুতের রাজত্ব,
শিক্ষাঅঙ্গনে সন্তানের ভবিষ্যত নিয়ে অভিভাবক
অনিশ্চিত, কন্যা সন্তানকে বাল্য বিবাহ দিয়ে করছে বাড়ী থেকে বিতাড়িত,
ছিন্নমুল মানুষের ক্ষুধার চিৎকার
মধ্যে বিওের নিত্যদিনের জীবন যুদ্ধ
নেভেনা চিতার আগুন,কবর খোঁড়ার নেই বিরতি
তবুও থেমে নেই খুন ধর্ষন নির্যাতন
নিত্য প্রয়োজনীয় জীনিষের মুল্য বৃদ্ধি
পুঁজিবাদিদের দৌরাত্ম্য।
দুঃসহ যন্ত্রনায় পৃথিবীর বাতাস আজ ভারী
কাঁদে মন কাঁদে চোখ,কাঁদছে পৃথিবী
পৃথিবীতে সুখ আসবে কখন???

ভিন্নবার্তা/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ