1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নেত্রকোনায় অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে বেরিবাধ ভেঙ্গে পানি ঢুকছে লোকালয়ে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১ ৩:১৮ pm

রাত্রি দাস: অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে বেড়েছে নদ-নদীর পানি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের রানীগাও গ্রামের বেরিবাধ ভেঙ্গে হু হু করে পানি ঢুকছে লোকালয়ে। এতে করে দশধার থেকে রামার বাড়ি এলাকার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে।
স্থানীয় এলাকাবাসী জানান, গোলাম খালি নদীর পানি থেকে বর্ষাকালে স্থানীয় এলাকাবাসীকে বন্যার হাত থেকে রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড ১৫ কিলোমিটার বেরিবাধ নির্মান করে।
গত তিন দিনের টানা বর্ষন ও পাহাড়ী ঢলে জেলার মগড়া,কংশ,ধনু ও সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে প্লাবিত হয়েছে নি¤œাঞ্চল। এদিকে কলমাকান্দার গোলাম খালি নদীর পানি বৃদ্ধি পেয়ে রানীগাও বাজার সংলগ্ন প্রায় ৪০ থেকে ৫০ ফুট বেরিবাধ ভেঙ্গে হু হু করে পানি ঢুকছে লোকালয়ে। এতে করে ৫ টি গ্রামের মানুষ পানি বন্দী হয়ে পরেছে।
এ ব্যাপারে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহন লাল সৈকত জানান, বেরীবাধ ভাঙ্গার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ২/৩ দিনের মধ্যে ভাঙ্গা বেরীবাঁধ জরুরি ভিত্তিতে কাজ শুরু করে বাধঁ নির্মান সমাপ্ত করা হবে।
নেত্রকোনা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান বলেন,অতিবৃষ্টিতে জেলার দুই উপজেলা দূর্গাপুর ও কলমাকান্দায় পানি বৃদ্ধি পেয়ে নিন্মাঞ্চলে ডুকে পড়ছে আমাদের সেখানে নজরদারী রয়েছে। এলাকার মানুষ ক্ষতিগ্রস্থ হলে তাদের সহযোগিতায় করা হবে। কলমাকান্দার গোলাম খালি নদীর পানি বৃদ্ধি পেয়ে রানীগাও বাজার সংলগ্ন বেরিবাধঁ ভেঙ্গে যাওয়ায় সেটি মেরামতে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ