
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ‘Stories of Pandemic – Resonance Beyond the Horizon’ নামক একটি আন্তর্জাতিক ভার্চুয়াল প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছে। যেখানে করোনা মহামারির দিনগুলোতে ঘটে যাওয়া বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় করবেন অংশগ্রহনকারীরা।
অনুষ্ঠানটিতে ৪৮টি নির্বাচিক ছোট গল্প, ভয়ংকর ঘটনা, কবিতা, ফটোগ্রাফী এবং শিল্পকর্ম প্রদর্শন করা হবে। এতে বিশ্বের ৮টি দেশের ১৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। করোনাপরবর্তী সবচেয়ে ভাল দিক হলো- দুরত্বই আমাদেরকে কাছে টেনে এনে দিয়েছে। মহামারী ইট-পাথরের দেয়াল ভেদ করে আমাদের সামাজিক, শিক্ষাগত এবং ব্যক্তিগত সম্পর্কগুলোকে কাছে নিয়ে এসেছে। ঘরের চার দেয়াল আমাদেরকে আবদ্ধ রাখতে পারেনি, কারণ প্রযুক্তি সম্পর্ক বৃদ্ধি ও সহযোগিতার অনেক দুয়ার খুলে দিয়েছে।
আন্তর্জাতিক অনুষ্ঠানটি ভার্চুয়াল জুম প্ল্যাটফর্মে ২৬ জুন বিকেল ৩টা (বাংলাদেশ সময়) থেকে শুরু হবে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এআইইউবির অফিসিয়াল ফেসবুক পেইজ ও জুমে অনলাইন প্ল্যাটফর্মে দেখা যাবে। এতে করোনা মাহামারীতে আমাদের প্রিয় মানুষের বিয়োগ, অসুস্থতার আর্তনাদ এবং দেশে-বিদেশে ঘটে যাওয়া নানান অভিজ্ঞতার বিনিময় ঘটবে। পরবর্তীতে প্রোগ্রামের ওয়েব পেইজে (www.sop.aiub.edu) নির্বাচিত গল্পগুলো প্রোগ্রাম শেষে প্রকাশ করা হবে। এআইইউবির ওয়েবসাইট www.aiub.edu or www.facebook.com/aiub.edu. পাওয়া যাবে।
www.sop.aiub.edu
sop.aiub.edu
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ