1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বাবার জন্যে

নিরঞ্জন কুমার রায়
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১ ৯:৪০ pm

নবীন নেয়ে তরণী বেয়ে
কোথায় তুমি যাও?
ভাটির দেশে বাপের বাড়ি
সেথায় মোরে নাও।
রতনপুর মোকাম শেষে
পড়ে শিবের চর,
সেই চরেতে দেখতে পাবে
মোর বাপের ঘর।
বাবার মাথে লম্বা চুল
গুনিন সবে বলে,
গাঁয়ের হাটে মাদুর বেচে
সংসারটা চলে।
মাস ছয়েক পার যে হলো
বাবার নাহি খোঁজ,
তাহার খোঁজ লইতে আমি
হেথায় আসি রোজ।
বাবার লাগি মনটা সদা
ব্যথায় আছে ভরে,
একটিবার তাকে দেখার
বড়ো ইচ্ছা করে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ