
তুলুজ মেরি এবং ESCAMBIR Association আয়োজিত তিন দিনব্যাপী Peuples et Musiques au cinéma-এর ২২তম বার্ষিক ফেস্টিভ্যালে প্রতিবারের মতো এবারও বাংলাদেশকে উপস্থাপন করবে বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজ ফ্রান্স শাখা।
বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজের সভাপতি ফকরুল আকম সেলিম জানিয়েছেন, ২৫ জুন এ উৎসব শুরু হয়ে শেষ হবে ২৭ জুন।
এতে থাকবে গ্লোরিয়া ইভা রোজারিওর সঞ্চালনায় তার দলের ক্ষুদে শিল্পীদের নিয়ে দুর্দান্ত, দর্শনীয় মনোমুগ্ধকর পারফরম্যান্সের পাশাপাশি রেহানা রাখির পরিবেশনায় দেশীয় সংস্কৃতির চমক।
মর্যাদাপূর্ণ এ আন্তর্জাতিক উৎসব-অনুষ্ঠানে তুলুজ প্রবাসী ভাই বোন, শিশু-কিশোরসহ সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ