
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়ার পিতা আলহাজ্ব মোজাম্মেল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্ব্য্য এমপি। প্রতিমন্ত্রী আজ মঙ্গলবারএক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়ার পিতা আলহাজ মোজাম্মেল হোসেন বার্ধক্যজনিত কারণে সোমবার রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাজনিত অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৯২ বছর।
ভিন্নবার্তা/এমএসআই