1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মনে রেখো

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১ ১:২৭ pm

জেসমিন দীপা

আবার যদি জন্ম হয়, এই জনমের না পাওয়া যতো হিসাব
বুঝিয়ে নেবো কড়ায় গন্ডায়, নামতাটা শিখে নিয়ে, গুন ভাগ, যোগ বিয়োগ কষে
মনে রেখো…
পরের জন্মে পুরুষ হবো,
আর তুমি অবশ্যই নারী, এ জনমে যতো কষ্ট পেলাম সব তোমার হৃদয়ে গেঁথে দেবো শক্ত করে৷ বুঝবে তখন,
মনে রেখো…
লাইলী হবো, সিঁড়ি হবো
পার্বতি আর রজকিনি
সীতা হবো, সিরাজের হীরা হবো,
ভালোবাসতে হয় কেমন করে ভালোবেসে বুঝিয়ে দেবো,
মনে রেখো…
পরের জনমে আমার শ’খানেক জারুল রঙের শাড়ি থাকবে, নীল টিপের পসরা থাকবে, আমি সাজবো তুমি দেখবে, সুখের কান্নায় চোখের কাজল গলবে,
মুছিয়ে দিও,
মনে রেখো…
পরের জন্মে শাপলা ফোঁটা বিল হবো, তোমার ক্যামেরার লেন্স এ বন্দী হবো, শাল পিয়ালের বন হবো,
শিউলি ঝরা ভোর হবো,
বকুল পড়া সন্ধ্যে হবো,
স্নিগ্ধ সমীরন হয়ে তোকে বুকে জড়িয়ে নেবো, একটুও যেন কষ্ট না পাও পায়ের তলের রেশম হবো, রোদ চশমা হবো, মাথার উপর ছাতা হবো,
মনে রেখো…
জোছনা ভরা আকাশ হবো,
জোনাক জ্বলা রাত্রি হবো, একঝাক তারা হবো, ঘন কালো আঁধার হবো,
সেই আঁধারে চুপটি করে হাত জড়িয়ে ছুঁয়ে থাকবো,
ঝিঁঝিঁ পোকা গান শোনাবে,
ঝিলের জলে ঢেউ খেলবে,
আমরা দু’জন এক নিমিষে মনে মনে যুগল হংসী হবো, ডুব সাঁতারে ভেসে যাবো,
মনে রেখো…
পরের জন্মে রোজ হবো, বুড়িগঙ্গার জলে ভাসবো, টাইটানিকের রূপকল্পে সিনেমাটিক হবে খুব, স্বপ্ন দেখি চার’হাত প্রসারিত, শঙ্খচিল উড়ে যায়, নতুন প্রেমের রঙ ছড়ায়,
স্বপ্ন দেখি টঙ দোকানে সুরুৎ করে চা খাওয়া, নদীর পারে নানান রকম ভর্তা দিয়ে ভাত খাওয়া, খাবো কিন্তু!
ছাড় দিবোনা এসব কিছুই
মনে রেখো…
রান্নার কোর্স, গৃহকর্ম, গান, কবিতা, কবি
লেখক, উপন্যাসিক, গবেষক, আলোচকে হবো মস্ত বড়, সবচেয়ে সেরা৷
কেউ যেন বলতে না পারে, কিচ্ছু জানেনা’
বয়স হলো, জ্ঞান বুদ্ধিটা হলোনা!
বড় বড় পাশ দিবো,
ডজন খানেক ডিগ্রী নেবো,
বিদ্যায় স্বরস্বতী, আর গুণে লক্ষি হবোই
মনে রেখো…
এ জনমের অগোছালো ভাব একটুও থাকবেনা, শরৎ বাবু’র কবিগুরু’র নায়িকা হবো৷ হৈমন্তি, কাদম্বরী, রাজলক্ষী, চন্দ্রমুখী হেমাঙ্গিনী, সিধেসাদা, মায়াবতী, সরলা চিত্রা হরিণীর মতো মনোহরিণী৷ দীঘল কালো কেশ, পটল চেরা চোখ, বিদ্যা বুদ্ধিতে সবার চেয়ে এগিয়ে রবো,
মনে রেখো…
ক্লিওপ্রেট্রা হবো, রহস্যময়ী মোনালিসা হবো৷ ফর্সা চামড়া থাকবেই থাকবে, যেন আর কেউ বলতে না পারে—কালো, দেখতে বড্ড কালো, রঙ রুপে আখ্যায় ফর্সায় ভালো!
মনে রেখো…
এ জন্ম তো শেষই হলো ভুলের পরে ভুল করে, তপ্ত রোদে হেঁটেহেঁটে পায়ের পাতায় ফোসকা ফেলে, ক্ষমা চেয়ে, মাথা হেট করে
অপমানের তিরস্কারে, ভৎসনায় কষাঘাতে
সুখের দিশার পথ খুঁজে,
সুখের নাগাল মিললোটা কই
সময় গেল অকাজে!
সেই জনমে আর কিছুই চাইবোনা,
শুধু তোমায় চাইবো, ভালোবাসবোই বাসবো৷ এই জনমে আমি যেমন ভালোবাসি, সেই জনমে তেমন করে ভালোবেসো, অনাদর, অবহেলা শব্দ গুলো চুকিয়ে দিও,
মনে রেখো…

লেখক: বাংলাদেশ তরুণ লেখক পরিষদ, সদস্য বিশ্ব সাহিত্য কেন্দ্র



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ