1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সিরিয়ায় সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন সেনারা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১ ১০:২০ pm

সিরিয়ায় দখলদার মার্কিন সেনারা উগ্র তাকফিরি সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিচ্ছে। সিরিয়ার সামরিক বাহিনীর প্রসিকিউটর অফিস থেকে প্রকাশিত নতুন তথ্য-প্রমাণে এ কথা বলা হয়েছে।

প্রসিকিউটর অফিস থেকে নতুন যে ছবি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যায়- সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আল-তানফ শহরে উগ্রবাদী সন্ত্রাসীরা এবং মার্কিন সেনারা যৌথভাবে টহল দিচ্ছে। গতকাল লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল এ বিষয়ে একটি প্রতিবেদন প্রচার করেছে।

অন্য ছবিতে দেখা যায়- একজন মার্কিন সামরিক ইনস্ট্রাক্টর উগ্রবাদী সন্ত্রাসীদেরকে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে ৮২ মিলিমিটারের মর্টার ব্যবহার করতে হয়।

সিরিয়ার সামরিক প্রসিকিউটরের কার্যালয় থেকে প্রকাশিত তথ্য-প্রমাণে আরো বলা হয়েছে- কিছু কিছু ছবিতে সন্ত্রাসীরা ও তাদের ফিল্ড কমান্ডাররা স্বীকার করেছে যে, তারা সিরিয় এবং রাশিয়ার সেনাদের উপর সরাসরি হামলা এবং হত্যাকাণ্ডে অংশ নিয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ