1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আ’লীগ তলাবিহীন ঝুড়ির সংস্কৃতিকে জোরদার করছে: ফখরুল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১ ১২:৩১ pm

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ তলাবিহীন ঝুড়ির সংস্কৃতিকে আরও জোরদার করছে।

বৃহস্পতিবার (১০ জুন) সকালে বাংলাদেশের মাথাপিছু ঋণ বিষয়ে এক টুইট বার্তায় এ কথা বলেন তিনি।

বাংলা ও ইংরেজিতে টুইট বার্তায় মির্জা ফখরুল বলেন, আজকে দেশের মাথাপিছু ঋণের পরিমাণ প্রায় ৮৫ হাজার টাকা।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকার দেশকে সর্বদা স্বনির্ভর করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ তলাবিহীন ঝুড়ির সংস্কৃতিকে আরও জোরদার করছে। অবিরাম দুর্নীতি ও দুঃশাষণ অর্থনীতিকে ধ্বংস করেছে, মানুষকে করছে গরিব। আসুন দেশকে বাঁচাই।

মির্জা ফখরুল টুইট বার্তায় বলেন— #Bangladesh’s per capita debt is about 85 thousand taka. Pres. Zia & Begum Zia tried to build the economy self-reliant. AL carries its legacy of bottomless basket case. Rampant corruption & misrule destroyed the economy & created never ending poverty. Let’s save our country.

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ