1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সিপিএল: জ্যামাইকা তালাওয়াসে সাকিব

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১ ২:২৬ am

আসন্ন মৌসুমে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলবেন সাকিব আল হাসান। এমনটি নিশ্চিত করেছে সিপিএল কর্তৃপক্ষ।

সিপিএলের অফিসিয়াল টুইটার পেজে সাকিবের বোলিংয়ের একটি ভিডিও দিয়ে লেখা হয়েছে, ‘সিপিএল ২০২১ সংস্করণে জ্যামাইকা তালাওয়াসে ফিরলেন সাকিব।’

আগামী ২৮ আগস্ট থেকে শুরু হচ্ছে এ বছরের সিপিএল।
এর আগে সিপিএলে ২০১৬ এবং ২০১৭ মৌসুমে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেছেন সাকিব। এরপর ২০১৮ ও ২০১৯ মৌসুমে বার্বাডোজ ট্রাইডেন্টসে ফিরে আসেন সাকিব। ২০১৩ সালে সর্বপ্রথম বার্বাডোজে খেলেন সাকিব। দু’দলের হয়েই চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আছে তার।

অবশ্য ২০২০ সালে নিষিদ্ধ হওয়ায় খেলতে পারেননি। ২০১৩ সালে বার্বাডোজের হয়ে ৪ ওভারে ৬ রানে ৬ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন এই স্পিন অলরাউন্ডার।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ