
নেএকোনা জেলার কলমাকান্দা উপজেলায়, উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের দুই তলা নতুন ভবনের নির্মান কাজের উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরে নতুন ভবনের নির্মান কাজের উদ্ভোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আনসার ও ভিডিপি পরিচালক ও জেলা কমান্ড্যান্ট (অতি: দায়িত্ব ) জিয়াউল হাসান ।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা ও উপজেলা ভাইস চেয়ারম্যানবৃন্দ।
উদ্বোধনকালে প্রধান অতিথি জিয়াউল হাসান বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেএী শেখ হাসিনার ঘোষিত ভিশন ২০২১ এবং ভিশন ২০৪১ বাস্তবায়নে সরকারের প্রতিটি বিভাগ ও বাহিনীকে আরো যুগোপযোগী করে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।২০৪১ সালে ক্ষুধা ও দারিদ্রতা মুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সকলকে একযোগে কাজ করতে হবে। তারই অংশ হিসাবে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বিপি, ওএসপি,এনডিসি,পিএসসি এর দূরদৃষ্টিসম্পন্ন ঐকান্তিক প্রচেষ্টায় আনসার ভিডিপিকে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে এর প্রশিক্ষণ সহ অন্যান্য কার্যক্রম এবং অবকাঠামো গত উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহন করেছেন।
এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে বিভিন্ন জেলা ও উপজেলায় টাইপ প্ল্যান অনুযায়ী আধুনিক ও নান্দনিক অবকাঠামো নির্মাণকাজ শুরু করার জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন এই উপজেলার আনসার -ভিডিপির সদস্যরা নিজস্ব একটি অফিস বিল্ডিং এর জন্য বহুদিন অপেক্ষায় ছিলেন। তারা সহ অএ জেলার আনসার ভিডিপি সদস্যরা করোনা কালীন সময়ে জনসচেতনতা তৈরীতে প্রচার প্রচারণা, এাণ বিতরন, করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি বাড়ি গিয়ে লাল পতাকা চিহ্নিত করন, গরিব অসহায় কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দেওয়া সহ সরকারি নির্দেশনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এই কলমাকান্দা উপজেলায় মহাপরিচালক মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টা না থাকলে উপজেলা পরিষদ হতে জমি বরাদ্দের পর এত দ্রুততম সময়ে নির্মাণ কাজ উদ্বোধন করা সম্ভব হত না। এ সময় তিনি মহাপরিচালক মহোদয়ের প্রতি বিনম্র কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া রেঞ্জ উপমহা পরিচালক হিরা মিয়া ও সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশেষ করে কলমাকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উপজেলা পরিষদ হতে ১০ শতাংশ ভূমি বরাদ্দ প্রদান করার জন্য।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন আনসার-ভিডিপি যেমন দেশের কল্যাণে কাজ করে তেমনি তাদের জন্য উপজেলা পরিষদ হতে জমি বরাদ্দ প্রদান করতে পেরে আমরাও আনন্দিত। এটি আমাদের দায়িত্ব ছিল।
উপজেলা নির্বাহী অফিসার বলেন আনসার ভিডিপি সদস্যরা যে কোন দূর্যোগে প্রশাসনের সাথে একাত্ন হয়ে কাজ করেন, উপজেলা নিরাপত্তায় আনসার মোতায়েনের পর উপজেলা প্রশাসন অতীতের যে কোন সময়ের তুলনায় এখন অনেক বেশী শক্তিশালী। তিনি তাদের শৃংখলা,ঐকান্তিকতা ও একাগ্রতার প্রশংসা করেন।
এ ছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট আবদুস সামাদ, সার্কেল অ্যাডজুটান্ট মোঃ মনিরুল ইসলাম,উপজেলা আ/ভি কর্মকর্তা নূর মাহমুদ,উপজেলা পরিষদের অন্যান্য অফিসার বৃন্দ ও বিভিন্ন পদবির আনসার ও ভিডিপি সদস্য-সদস্যারা। সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
ভিন্নবার্তা/এমএসআই