1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মিয়ানমারে অভ্যুত্থানবিরোধীদের সঙ্গে সংঘর্ষ: কমপক্ষে ২০ পুলিশ নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মে, ২০২১ ১:১৯ pm

মিয়ানমারের পূর্বাঞ্চলীয় শান রাজ্যে সামরিক অভ্যুত্থানবিরোধীদের সঙ্গে পুলিশের ব্যাপক গোলাগুলি হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২০ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এর পাশাপাশি অভ্যুত্থানবিরোধীরা পুলিশের চার সদস্যকে জিম্মি করে।

গতকাল রবিবার দেশটির শান রাজ্যের একটি পুলিশ স্টেশনে এই ঘটনা ঘটে। এ সময় অভ্যুত্থানবিরোধীরা পুলিশ স্টেশনটিও পুড়িয়ে দেয়।

গতকালের এ সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে বাড়তি সতর্কতায় রয়েছে দেশটির পুলিশ বাহিনী। শহরের নানা স্থানে ট্যাংক ও হেলিকপ্টার নিয়ে মহড়া দিচ্ছেন তারা।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি এক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন দেশটির সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং। এর প্রেক্ষিতে আন্দোলনে নামেন দেশটির সাধারণ মানুষ। আন্দোলন দমনে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনীর হামলায় দেশটির কমপক্ষে ৮১৫ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় একটি পর্যবেক্ষক দল।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ