1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’-এ বিশ্বাসী নন ঐশ্বরিয়া

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মে, ২০২১ ১১:০১ am

‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’ কথাটার সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত। কথাটার মানে হলো কারও সঙ্গে সাক্ষাতের পর প্রথম ঘণ্টায় প্রেমে পড়ে যাওয়া।

সনাতনী ধারণা অনুযায়ী, কারও রূপ ও অ্যাপিয়ারেন্সে প্রভাবিত হয়ে প্রেমে পড়ে যাওয়া।
কিন্তু আসলে কী পরিচয়ের এক ঘণ্টা পর প্রেমের সব পরীক্ষায় পাশ করে প্রেম সাগরে ভাসা সম্ভব? কেউ কেউ কথাটা বিশ্বাস করলেও এমনটি একেবারেই মনে করেন না বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। তিনি মনে করেন, প্রথম দেখাতেই কারো প্রেমে পড়ে যাওয়া অসম্ভব।

বিষয়টি নিয়ে এক সাক্ষাৎকারে সাবেক এই বিশ্ব সুন্দরী বলেন, ‘সম্পর্কে আসাটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সম্পর্কে আসার আগে একটা মানুষকে কিছুটা ভালোভাবে চিনে নিতে হবে। আমি এমন মানুষ নই যে প্রথম সাক্ষাতেই একজনের প্রেমে পড়ে যাব। এটা আমার দ্বারা হবে না। ’

ঐশ্বরিয়ার ব্যক্তিগত জীবনে প্রেম নিয়ে নানা গুঞ্জন রয়েছে। অভিনেতা সালমান খান এবং বিবেক ওবেরয়ের সঙ্গে তার প্রেমের বিষয়টি কারোই অজানা নয়। তবে তিনি ঘর বেঁধেছেন অভিষেক বচ্চনের সঙ্গে। এই অভিনেতার সঙ্গে প্রথমে কাজ করতে করতে সখ্যতা গড়ে ওঠে তার। এর পরেই পর্দার প্রেমে বাস্তবে রূপ নেয় তাদের। এই তারকা দম্পতির ঘরে এখন একমাত্র কন্যাসন্তান আরাধ্যা রয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ