1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নালিতাবাড়ীতে ট্রাকচাপায় ২ জন নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মে, ২০২১ ৩:৫৪ am

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ট্রাকচাপায় রিকশার দুই আরোহী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে রিকশাচালক হাবিবুর রহমান (৫০)।

বৃহস্পতিবার (১৩ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নালিতাবাড়ী পৌর শহরের কালিনগর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ২ যুবক হলেন-পৌর শহরের আড়াইআনী বাজার জেলখানা মহল্লার জুয়েল মিয়ার ছেলে মাহিম মিয়া (২২), মরিচপুরান ইউনিয়নের গোজাকুড়া কয়ারপাড় গ্রামের সাহেদ আলীর ছেলে আলম মিয়া (১৮) ।

স্থানীয় সূত্র জানায়, রাতে মাহিম ও আলম নয়ানিকান্দা গরুহাটি এলাকা থেকে রিকশাযোগে নাকুগাওঁ স্থলবন্দর সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় কালিনগর পৌর মডেল উচ্চ বিদ্যালয় বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুই আরোহীর মৃত্যু হয়। আহত হয় বৃদ্ধ রিকশাচালক হাবিবুর রহমান।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ বাদল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানা নেওয়া হয়েছে। এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় একটি ইউডি মামলা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ